editor

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫

নানা অনিয়মের অভিযোগে জুড়ীতে বিএনপি’র সম্মেলন স্থগিত

নানা অনিয়মের অভিযোগে জুড়ীতে বিএনপি’র সম্মেলন স্থগিত

2

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনটি ইউনিয়নে‌ বিএনপির সম্মেলন স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়। ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থী নেতাদের অন্তর্ভুক্ত করার অভিযোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা বিএনপি এক পত্রে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এই নির্দেশনা দেওয়া হয়।

8

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক লীগের সদস্য ফয়েজ আহমদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে—যা অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। এসব কারণে উক্ত তিনটি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা জানান, শুধু এই তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন। আহ্বায়কসহ কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

1

লিখিত বক্তব্যে হাজী মাছুম রেজা বলেন, উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গত ২২ এপ্রিল আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন ২৪ এপ্রিল নির্বাচনী তফসীল ঘোষণা করেন। ২৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশের জন্য নির্ধারণ করা হয় এবং সেদিনই বাছাই শেষে কমিশন ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র ২৮ এপ্রিল আপীল শুনানীর পর ঘোষণা করা হবে বলে জানান। পরে আহ্বায়ক কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটিতে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি গুলো সংশোধন করার জন্য নির্বাচনের কার্যক্রম পরবর্তী ৩ দিনের জন্য বর্ধিত করা হয় । কিন্তু ২৮ এপ্রিল নির্বাচন কমিশন আপীল শুনানী না করে ৫টি মনোনয়নপত্র স্থগিত করেন।

1

লিখিত বক্তব্যে তিনি‌ আরও বলেন, আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল সেই সভার কথা না বলে আমাকে একক ভাবে দায়ী করে গত ২৯ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এতে বিএনপি’র নেতাকর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

8 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

6 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
7