editor
প্রকাশিত: 6:19 PM, August 13, 2021

সিলেটের ছোটমনি নিবাসে সেবিকার নির্যাতনেই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
গত ২৫ জুলাই সিলেটের সমাজ সেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে দুই মাসের শিশুর মৃত্যু হলে ১৯ দিন পর এক সেবিকাকে আটক করেছে পুলিশ। প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজে নির্যাতনের দৃশ্য দেখে ওই সেবিকাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১ টার দিকে ছোটমনি নিবাস থেকে তাকে আটক করা হয়।
আটক সেবিকার নাম সুলতানা ফেরদৌসী সিদ্দিকা (৪৫)। তার গ্রামের বাড়ি নারানগঞ্জের সুনারগাঁও এলাকায়।
এর আগে ২৫ জুলাই রাতে ওই শিশুটির মৃত্যু হয়।পরে সিলেটের কোতোয়ালী থানাকে অভিহিত করা হলে একটি অপমৃত্যু মামলা হয়। এ মামলার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায় সিসিটিভি ফুটেজ দেখা হলে নির্যাতনের দৃশ্য দেখা যায়। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র উপস্থিতিতে তাকে আটক করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
সিসিটিভি ফুটেজে নির্যাতনের দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে ওসি বলেন, ফুটেজে দেখা যায় বাচ্চাটা কাঁদছিল। তখন সেবিকা প্রথমে বাচ্চাটিকে ছুড়ে ফেলে দেয়। পরে তাকে তুলে বালিশ মুখের উপর রেখে দিলে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান ওসি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন