editor

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় বিভিন্ন মহলের র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় বিভিন্ন মহলের র‍্যালি ও আলোচনা সভা

8

আশফাক আহমদ, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

উপজেলা পরিষদ সভা কক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ আসলাম সারোয়ার-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়লেখা থানার (এসআই) সুব্রত দেব, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রব প্রমুখ।

6

এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসাইন সাঈদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড়লেখা উপজেলার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মু. এমাদুল ইসলাম। বিশেষ অতিথির রাখেন সাবেক উপজেলা সভাপতি ডাঃ কামাল উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি আজিজ আহমদ সাবু, আজিজুল হক, পৌর সভাপতি মিসবাহ উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান, দাসের বাজার ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ, পরিবহণ শ্রমিক নেতা ইকবাল হোসাইন, অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

1

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি বদরুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর ইউনিয়ন সাধারন সম্পাদক আহমদ হোসাইন, উপজেলা শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য সচিব শাহিন আহমদ। আলোচনা সভায় পরিবহন শ্রমিক, নির্মান শ্রমিক, দোকান শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, কৃষি শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিক সমাজ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।

8

পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ান আহম্মেদ রুম্মান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য শাহরিয়ার শাকিল, নিরঞ্জন দেবনাথ নিলু, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, শ্রমিক নেতা মনির আহমদসহ প্রমুখ।
পরে বৃক্ষবন্ধু নার্সারির পক্ষ থেকে শ্রমিকদের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়।

তাছাড়া জাতীয়তাবাদী শ্রমিকদল মহান মে দিবস উপলক্ষে পৌর শহরে র‍্যালি করেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 1 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
5