editor
প্রকাশিত: 9:14 PM, May 3, 2025
নিজস্ব প্রতিবেদক:: সিলেট আসছেন না বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তবে সিলেটে তার যাত্রা বিরতির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাই ওসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির আগামী (৫ মে) সোমবার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার স্বাগত জানাতে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে সিলেটবাসী ও দলীয় সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার কথা ছিলো।
আজ শনিবার সন্ধ্যায় দৈনিক সিলেটের সময়কে বিষয়টি নিশ্চিত করেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার যাত্রাবিরতির সিদ্ধান্ত বাতিল হওয়ায় সিলেট বিএনপি সব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেগম খালেদা জিয়া সোমবার সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া সিলেট বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জনসাধারণের মধ্যে জনদূর্ভোগ ও বিমান যাত্রীদের কথা চিন্তা করে বিমান বন্দরে গিয়ে জড়ো না হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন