editor
প্রকাশিত: 9:21 PM, May 3, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নদী হতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম সামছুদ্দিন (৩২)। সে নিজপাট হর্ণি নয়াগ্রাম এলাকার আব্দুস শাক্কুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যা হতে নিঁখোজ ছিলেন। শনিবার (৩রা মে) সকাল ৯:টায় হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনীর নেতৃত্ব পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের পারিবারিক সূত্রে জানানো হয়, সামছুদ্দিনের মৃগি রোগ ছিলো। গত শুক্রবার বিকেলে কাটাগাঙ নদী পার হয়ে তার চাচার বাড়ীতে গিয়েছিল সে। সেখানে আসরের ওয়াক্তে সে মৃগি রোগে আক্রান্ত হয়। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিঁখোজ হয় সে। পুলিশ আরো জানায় তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন