editor

প্রকাশিত: 9:33 PM, May 3, 2025

আল-মানার আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

আল-মানার আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আল-মানার সম্পাদনা পর্ষদ কর্তৃক আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতা – ২০২৫ এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ৯ ঘটিকায় সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে আল-মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ এর সঞ্চালনায় এ প্রতিযোগিতা শুরু হয়। অনলাইনে প্রেরণকৃত ভিডিও থেকে শীর্ষ ২৫ জনকে বাচাই করে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথি ও তানযীমুল কুরআন একাডেমী’র প্রিন্সিপাল হাফিজ রশীদ আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ফাউন্ডেশনের সচিব ও এএফপি’র প্রতিবেদক মুহাম্মদ আলী মাজেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ।

দুপুর ১টায় শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জিয়াউর রহমান বলেন, “কুরআন তেলাওয়াত আমাদের অন্তর আত্মাকে প্রশান্তি প্রদান করে। আল-মানার এর এ আয়োজন নিঃসন্দেহে সুন্দর ও সময়োপযোগী। তাদের কার্যক্রমকে স্বাগত জানাই।” এসময় তিনি প্রতিযোগীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সাথে সাথে ফলাফল ঘোষণা করে প্রতিযোগীদের মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন