editor
প্রকাশিত: 12:46 AM, May 6, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ, সিএনজি মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ৩টি সিএনজি উদ্ধার ও আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা চোরাই অটোরিকশা (সিএনজি) বিক্রি করতে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।
গ্রেফতার চোরেরা হচ্ছে- ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পুর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদীর ছেলে নাহিদ আহমদ (২০), গোয়ালাবাজার ইউনিয়নের শষার কান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২১), তাজ পুর ইউপির ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম (১৯) ও বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রামে মৃত বাছির উদ্দিনের ছেলে মাসুম আহমদ (১৯)।
সোমবার দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা হতে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।
জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার মিসেস হাজেরা আক্তারের মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্যাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি সনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিন চুরের তথ্যের ভিত্তিতে এস আই মো.মাসুদ পারভেজ অভিযান চালিয়ে চান্দগ্রাম এলাকা থেকে ২ টি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করেন। চোরেরা জানিয়েছে তারা বিক্রি করতেই সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে আরও সিএনজি চুরি করেছে।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের হেফাজতে থাকা তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার গ্রেফতার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে