editor
প্রকাশিত: 8:19 PM, May 8, 2025
নাইম তালুকদার:: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃতদেহ ফেলে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্ত্রীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ- স্বামী ও শ্বশুর- শাশুড়ি অমানবিক নির্যাতনে করে ওই নারী’র মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মেয়ের স্ত্রী।
সাজেদা বেগমের বড় ভাই তছর উদ্দিন জানান আমাদের বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের (জগদল) গ্রামে।
আমার বোনের বশিরের সঙ্গে ১৫ বছর আগে ইসলামী শরীয়ত সম্মতভাবে বিবাহ হয়। বিবাহের ২ বছর পর এক মেয়ে সন্তান জন্ম লাভ করেন। মেয়ে সন্তানের জন্মের কয়েক বছর পর তাদের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। বিবাহিত জীবনে প্রতিনিয়ত আমার বোনকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে নির্যাতন করতেন।
সর্বশেষ গতকাল (বুধবার) দিনভর নির্যাতন করেন তারা। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে রাত আনুমানিক আটটার দিকে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন। আমার বোন মারা গেলে বোনের লাশ ফেলে রেখে স্বামী ও বোনের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। ময়না তদন্ত শেষে আমরা লাশ নিয়ে বাড়ি যাচ্ছি। দাফনের পর থানায় মামলা দায়ের করবো।
এ-ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।
5 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা
2 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 6 শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর
6 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
5 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
7 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
2 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা