editor

প্রকাশিত: 8:29 PM, May 8, 2025

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের সাথে এসএমপির মতবিনিময়

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের সাথে এসএমপির মতবিনিময়

উৎফল বড়ুয়া:: আসন্ন বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার ৮ মে দুপুর ১২.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো: রেজাউল করিম,পিপিএম-সেবা, এর সভাপতিত্বে সিলেটে নির্বিঘ্নে আগামী ১১মে রবিবার বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, অংশু মারমা, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, মিল্টন বড়ুয়া প্রমুখ।

সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন,সিলেটে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন নির্বিঘ্নে করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। শান্তি শোভাযাত্রায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেন। এছাড়া অনুষ্ঠান এলাকা ও আশেপাশে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত থাকবেন। বুদ্ধ পূর্ণিমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, RAB-9,অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট)সহ অন্যান্য সংস্থার সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন