editor
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৫
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে বজ্রপাতে লীলা শীল (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ অফিস লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত লীলা শীলের স্বামীর নাম বিক্রম শীল।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকাল ছয়টায় চা বাগান এলাকায় গরু চরাতে বের হন লীলা শীল। পরে সকাল আটটার দিকে হঠাৎ প্রকৃতিক দুর্যোগ শুরু হয় তখন গরু আনতে গেলে পাশেই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, নিহত লীলা শীল প্রকৃতিক দুর্যোগে সময় গরু আনতে যান তখন পাশেই বজ্রপাত হয় তা দেখে তিনি হাড স্ট্রোক করে মারা যান।
1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
6 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।