editor
প্রকাশিত: 4:56 PM, May 11, 2025
জুড়ী সংবাদদাতা : ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।
এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ভারত সংলগ্ন মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বিস্তৃত ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিজিবি সর্বদা সজাগ থেকে টহল জোরদার করেছে। সীমান্তে আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত রক্ষাকারী বাহিনী ৪৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে