editor
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নে সকলের সুপরিচিত দ্বিনী শিক্ষা প্রতিষ্টান জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদরাসার কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১১ মে) দুপুর ১১টায় মাদ্রাসা হলরুমে পশ্চিমচটি সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় পরিক্ষায় ৩ য় শ্রেণীতে ১০ জন বৃত্তিপ্রাপ্ত এবং সফল ভাবে শতভাগ উত্তীর্ণ ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংঘটনের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে, ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক ও বাহরাইন বিএনপির কেন্দ্রিয় যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত এই দ্বারা অব্যাহত রাখতে হবে। মাদ্রাসার শিক্ষার গুনগত মানোন্নয়নে আমার সহযোগী সবসময় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মাও: ফয়জুল করিম, চিকনাগুল ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার অহিদুর রহমান, সমাজসেবী অলিউর রহমান, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান,নুরুল ইসলাম মঞ্জুর,বশির উদ্দিন, বাদশা মিয়া, জাহেদ হোসেন রুহেল,জহির উদ্দিন, এমদাদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
5 নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় বন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি
6 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯
2 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
3 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
7 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 2 মঙ্গলবার
1 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
5 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
3 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা