editor
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ১৩ বছর বয়সী এক কিশোর ছেলেকে বলৎকার করার চেষ্টার অভিযোগে ১জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম নছিম উদ্দিন (২৫)। সে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রের জানা যায়, গত শনিবার (১০ই মে) রাত ১১ টায় ভিকটিম ওই কিশোরের মা থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে নছিমকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরো জানায়, আসামি নছিম দীর্ঘদিন ভিকটিম কিশোর ছেলেকে কু-প্রস্তাব দিয়ে আসছে। ৩রা মে ভিকটিম ওই কিশোর বাড়ী যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে আসামি নছিম তাকে জোরপূর্বক স্কুলের পিছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম ওই কিশোর ঘটনাস্হল থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌছালে নছিম তাকে আটক করে মারধর করে শরীলে নীলাফুলা জখম করে।
দোকানে থাকা স্হানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়।
ভিকটিম ওই কিশোরের পারিবারিক সূত্রে জানানো হয়, সপ্তাহ খানেক আগে ঘটে যাওয়া ঘটনার পর নছিম উদ্দিন তাদের পরিবারকে আইনগত ব্যবস্হা না নিতে নানাবিধ হুমকি প্রদান করে। এমনকি ভিকটিমের বাড়ীর আশপাশে দা হাতে তাকে তারা ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে ভিকটিম ওই পরিবার তাদের আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়।
তিনি আরো বলেন রবিবার সকাল আটক নছিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা করেছেন।
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
8 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪