editor
প্রকাশিত: 4:59 PM, May 13, 2025
সিলেটে বাবৌযুপ এর অনুষ্ঠানে রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই পূণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুটি পাতা একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটে ১১ মে ২০২৫ খ্রি. রবিবার, ২৫৬৯ বুদ্ধবর্ষ বরণ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনব্যাপী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল’র উদ্যোগে পালিত হয়।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের আয়োজনে তৃতীয় পর্বে ২৫৬৯ বুদ্ধবর্ষ উদযাপন অংশ হিসেবে কেক কেটে বুদ্ধের ২৫৬৯ জন্ম বর্ষ উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমার উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, উদযাপন পরিষদ এর যুগ্ম আহবায়ক অংশু মারমা, সচিব অধ্যাপক বরন চৌধুরী,উপদেষ্ঠা সাধন কুমার চাকমা, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বের বিশ্বশান্তি কামনায় মঙ্গল সুত্র পাঠ, সমবেত প্রার্থনা, বুদ্ধ পুজা ও ধর্মদেশনা।
তৃতীয় পর্বে ২৫৬৯ বুদ্ধবর্ষ উদযাপন অংশ হিসেবে কেক কেটে উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসম্প্রদায়িক সমাজ, দেশ ও রাষ্ট্র গড়বো। এখানে বিভক্তির কোন সুযোগ নেই। এদেশে বসবাসরত সমস্ত মানুষ আমরা বাংলাদেশী। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই পরিষ্কার কথাটি আমরা সবার কাছে মেসেজ দিতে চাই-এদেশ সবার আমরা সবাই মিলে এদেশ গড়বো।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলাধীন পশ্চিম আধার মানিক সার্বজনীন সম্বোধি বিহারের অধ্যক্ষ, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত সুপ্রিয়ানন্দ থের এবং মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শরনানন্দ ভিক্ষু।
এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমার উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, পরিষদ এর সভাপতি লিটন বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ।
এর আগে দিনব্যাপী আয়োজনে প্রথম পর্বে জগতের সকল প্রানীর সুখ কামনায় ধর্মদেশনা ও সমবেত প্রার্থনা ও দ্বিতীয় পর্বে বিশ্ব শান্তি কামনায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন