editor
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি: চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি ও ঠাকুরের মাটি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে দুই প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবী আনোয়ার হোসেন ও সৌদি আরব প্রবাসী জাতীয়তাবাদী অনলাইন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ কে এই সংবর্ধনা প্রদান করা হয় । বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় জৈন্তিয়া প্রবেশ গেইট ঘাটেরচটি পয়েন্টে এই সংবর্ধনা দেওয়া হয়।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট ৪- আসেন এমপি পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন,ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজুজ্জামান, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মানিক আহমদ ও সদস্য আরিফ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনোয়ার হোসেন ও হেলাল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস প্রধান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সংবর্ধিত অতিথিদের প্রবাস জীবনে রাজনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে বিএনপির আন্তর্জাতিক অঙ্গন বিশেষ করে বাহরাইন ও সৌদি আরবে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
2 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
7 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
6 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 3 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
4 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
3 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
3 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত
3 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 1