editor

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

মাধবপুরে হুমকিতে বন ও পরিবেশ

বৈধ স’মিল ১১টি থাকলেও অবৈধ রয়েছে ৪৭টি

মাধবপুরে হুমকিতে বন ও পরিবেশ

2

শেখ মো শাহিন উদ্দীন, মাধবপুর:: মাধবপুর উপজেলায় দিনে দিনে বাড়ছে অবৈধ স’মিলের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে উপজেলাটিতে বৈধ স’মিল রয়েছে মাত্র ১১টি, যেখানে অবৈধভাবে চালু রয়েছে ৪৭টি স’মিল। অবৈধ স’মিলের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রশাসনের নাকের ডগায় গড়ে ওঠা এসব অবৈধ স’মিল বন ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মনীতি উপেক্ষা করে পরিচালিত এসব স’মিলে প্রতিদিন গোপনে কাটা হচ্ছে সরকারি বনাঞ্চলের শত শত গাছ, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ স’মিল রাতের আঁধারে বন থেকে গোপনে গাছ এনে কাঠে রূপান্তর করছে। প্রশাসনের চোখের সামনেই স’মিলগুলো চলছে, অথচ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

একজন এলাকাবাসী বলেন, “যেখানে বৈধ মিল ১১টা, সেখানে অবৈধ ৪৭টা— এটা কীভাবে সম্ভব? এটা বোঝায় প্রশাসনের ব্যর্থতা কিংবা মদত।”

পরিবেশের ওপর প্রভাব

বনাঞ্চলের এই লাগাতার উজাড়ে মাধবপুরে দেখা দিচ্ছে পরিবেশগত বিপর্যয়ের লক্ষণ। দিন দিন কমে যাচ্ছে গাছপালা, বাড়ছে উষ্ণতা, কমছে বৃষ্টিপাত এবং হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। মাটি হচ্ছে অনুর্বর, হুমকিতে পড়ছে কৃষিও।

প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বন বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় অভিযান চালানো হলেও মূলত নামমাত্র কিছু জরিমানা ছাড়া বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকেই অভিযোগ তুলেছেন, কিছু অসাধু কর্মকর্তা এসব অবৈধ স’মিলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। অভিযানের সময় আগে থেকেই খবর পেয়ে স’মিল বন্ধ করে দেওয়া হয় বা কাঠ সরিয়ে ফেলা হয়, ফলে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন।

দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি

3

অবৈধ স’মিলগুলোর তালিকা প্রকাশ করে তা বন্ধে কঠোর অভিযান চালানো

স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন

1

পরিবেশ রক্ষা ও পুনঃবনায়ন কর্মসূচির সম্প্রসারণ

গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা

6

রঘুনন্দন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আমি সদ্য এখানে যোগদান করেছি। আমাদের তথ্য অনুযায়ী, বৈধ স’মিল রয়েছে ১১টি এবং অবৈধ প্রায় ৪৭টি। বিষয়টি অত্যন্ত গুরুতর। ইতোমধ্যে এসিল্যান্ড স্যারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, খুব শিগগিরই যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশবিদ ড.আবিদ মালিকের মতে, লাগাতার বন উজাড়ের ফলে এলাকার তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, মাটি ক্ষয়, এবং জীববৈচিত্র্য ধ্বংসের মতো বিপর্যয় দেখা দিতে পারে। প্রাকৃতিক সম্পদ রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, নাগরিকদেরও। মাধবপুরের বন উজাড় হলে ক্ষতির শিকার হবে পুরো দেশ। এখনই যদি অবৈধ স’মিল নিয়ন্ত্রণে না আনা হয়, ভবিষ্যতে এই এলাকার পরিবেশ ফিরিয়ে আনা হয়তো অসম্ভব হয়ে উঠবে।

তবে প্রশাসন বলছে, অবৈধ স’মিল চিহ্নিত করে খুব শিগগিরই অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

7

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি সোমবার 

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি সোমবার 

6 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

3 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

5 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

8 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

1 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

4 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

1 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

3 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের

1
7