editor
প্রকাশিত: 6:10 PM, May 24, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ নিবাসী পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগের দোসরদের আণিত মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকার জনসাধারণ।
শুক্রবার বিকেল ৩টায় এলাকাবাসির আয়োজনে উপজেলার গণিগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক শতাধিক লোকজন অংশগ্রহন করেন।
প্রবীন মুরুব্বী আব্দুস শহীদের সভাপতিত্বে ও ব্যবসায়ী ফখরুল ইসলাম জয় ও শাহ আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের খালা হেনা বেগম, ইসলামী আন্দোলনের নেতা ক্বারী মুহিবুল হক, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, কাছা মিয়া,অযুদ মিয়া,আব্দুর নুর, আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হাফিজ প্রমুখ।
বক্তারা বলেন গত ১৪ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় শিমুলবাক গ্রামের পশ্চিমে ধানের খলায় শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের পিতা আজহার আলীর নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা জাসাসের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলমের মা জোসনা বেগমের বৈশাখী ধান লুটপাটের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জেরে ঘটনাস্থলে উপস্থিত জাহাঙ্গীর আলমের সহোদর বড় বোনের ছেলে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিনকে ইস্যু করে আওয়ামীলীগের দোসর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, আকিকুর রহমান আকিক, মাসুদ মিয়া ও তাহাদের পিতা আজহার আলী পারিবারিক হিংসাত্মক ষড়যন্ত্রমুলক অভিযোগ ও অপ-প্রচার পরিচালনা করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ প্রচার করে মানহানি করে । অবিলম্বে এই সমস্ত দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনীর নিকট দাবী জানান তাদের পরিবার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন