editor
প্রকাশিত: 6:53 PM, May 27, 2025
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ২টায় প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করেন জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর।
একটি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর জিল্লুরের চাচাতো ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে থাকা একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেন জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার ও জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন