editor
প্রকাশিত: 6:04 PM, May 28, 2025
নানা অনিয়মের অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসময় টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।
এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।
বুধবার ( ২৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়।
অভিযানে স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর সাথে জড়িত ১জনকে চিহ্নিত করা হয়েছে। একই সাথে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।
এছাড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাত অভিযোগেরও প্রাথমিক সত্যতা প্রমানিত হয়েছে।
এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন