editor
প্রকাশিত: 11:04 AM, February 8, 2021
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসমা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলিশারকুল এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় আসমা বেগমের হাতে মৃত্যুর কারণ সম্পর্কিত একটি নোট লেখা ছিল।
আসমা উপজেলার আলিশারকুল এলাকার মতলিব মিয়ার মেয়ে বলে জানা যায়। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আসমা বেগমকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
জানা যায়, উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপারা এলাকার মৃত ছোবান মিয়ার ছেলে মো. আব্দুল হালিমের (২২) সঙ্গে ৪ মাস পূর্বে বিয়ে হয় আসমা বেগমের। এর পূর্বে আসমা বেগমের আরেকটি বিয়ে হয়েছিল। সেই সংসার ভেঙে যায় এবং সেই সংসারে একটি ৬ বছরের কন্যাসন্তান রয়েছে। আব্দুল হালিম শ্রমিকের কাজ করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আসমা বেগমের স্বামী আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তারা খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী পাশে নেই। তিনি ঘরের মধ্যে স্ত্রীকে খুঁজতে থাকেন। হঠাৎ দেখেন ঘরের উপরে তীরের সঙ্গে মাফলার গলায় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে আসমার দেহ। তিনি তখন চিৎকার করলে আশেপাশের লোকজন এসে লাশ নিচে নামান। এ সময় আসমা বেগমের হাতে আত্মহত্যার নোট লেখা দেখা যায় বলে তিনি জানান।
তবে আসমা বেগমের বড় বোন আলেয়া বেগম দাবি করেন, আমার বোন আত্মহত্যা করার কথা নয়। তাদের স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক ঝামেলা ছিল। আমাদের ধারণা আমার বোনকে তার স্বামী পরিকল্পিতভাবে খুন করেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও হয়তো স্বামীর প্ররোচনায় আসমা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। হাতের লেখার ঘটনার রহস্য উদঘাটনে এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হবে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে