editor
প্রকাশিত: 7:30 AM, May 29, 2025
জৈন্তাপুর সংবাদদাতা:: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি অস্থায়ী গরু-ছাগলের হাট বসাতে দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার (২৮ মে) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দরপত্র টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে চিকনাগুল বাজারে ( অস্থায়ী) পশুর হাটের জন্য মোট ৪ জন তাদের দরপত্র জমা দেওয়া মাধ্যমে হাটের ইজারা ওপেন টেন্ডারের কার্যক্রম সম্পন্ন হয়েছে।।
চার জনের মধ্যে ব্যবসায়ী মঈনুল ইসলাম ৪৩ লক্ষ ৭০ হাজার এবং মছদ্দর আলী ( মেম্বার) ২০ লক্ষ ৫০ হাজার টাকা দরপত্র জমা করেন দাতাদের মধ্যে দরপত্রের নিয়মানুসারে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী মঈনুল ইসলাম মনোনীত হয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় দুই টি বাজারে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এর মধ্যে চিকনাগুল বাজারের জন্য ৪ টি দরপত্র টেন্ডার জমা পড়েছে।
আগামীকাল সরজমিন বাজার পরিদর্শন শেষে যাচাই-বাছাইপ্রক্রিয়া মাধ্যমে সর্বোচ্চ দরদ তাদের আনুষ্ঠানিক ভাবে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে ২১ মে উপজেলা প্রশাসন চিকনাগুল ও দরবস্ত ইউনিয়নে দুটি হাট ইজারা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে দরপত্র কেনার তারিখ ২৬ মে ও দরপত্র জমা দেওয়া তারিখ ২৮ মে বুধবার দুপুর ১ টায় এবং দরপত্র খোলার তারিখ দুপুর ২টায় নির্ধারণ করে দেয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন