editor
প্রকাশিত: 8:25 PM, May 31, 2025
দিরাই প্রতিনিধিঃ দিরাই সরাসরি কলেজের এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ মে) রাত ১০টা ১৯ মিনিটে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা লিটন খানের ছেলে দিরাই সরকারি কলেজের শিক্ষার্থী জুয়েল খানের ম গ্রামীণ অপারেটরের একটি নম্বর থেকে এই হুমকি প্রদান করা হয়।
এ বিষয়ে শিক্ষার্থী জুয়েল খান আতংকিত হলে নিরাপত্তার স্বার্থে দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষার্থী জুয়েল খান ও তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
জুয়েল খান সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তিনি দিরাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম লিটন খান। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা।
গত শনিবার রাত ১০টা ১৯ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘০১৭৪৬৩০০৯৮৭’ অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন কল আসে। সেই ফোনে পুরুষ কণ্ঠের একজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আমি আমার পরিবারের কোন নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কারা ফোন করে এমন হুমকি দিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন