editor
প্রকাশিত: 8:58 PM, May 31, 2025
শ্রীমঙ্গলের ইছবপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে বাড়ছে সন্দেহ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং ইউনিয়নের অন্তর্গত ইছবপুর গ্রামের দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় এক সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঐ গৃহবধূ ইছবপুর গ্রামের অর্জুন দাসের স্ত্রী জয়িতা দাস (২৫)।
বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ৮:০০ টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
তাদের একটি ছয় বছরের সন্তান রয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন তথ্য ও বক্তব্যের কারণে ঘটনাটিতে যথেষ্ট সন্দেহ তৈরি করেছে।ফলে বিষয়টি নিয়ে
স্থানীয় সূত্রে জানা যায়, খাবার ও তরকারি নিয়ে পারিবারিক কলহের জের ধরে সৃষ্ট ঘটনা সমাধানকল্পে বাড়ির অন্যান্যরা গৃহবধূকে তার শ্বশুর-শাশুড়ির কাছে ক্ষমা চাইতে বললে তিনি বাসার দ্বিতীয় তলায় গিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
অপরদিকে আরেকটি সূত্র জানিয়েছে, বিবাহের পর থেকেই তাদের সংসারে ঝগড়া লেগেই আছে ঘটনার দিন গৃহবধূ তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরে রান্না করা মাছ তরকারি ও খাবার না থাকায় এ ঘটনা কে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।একপর্যায়ে সে দ্বিতীয় তলায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
আরেকটি সূত্র দাবি করেছে, গৃহবধূ জয়িতা তার সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে রান্না করা খাবার না পেয়ে কিছু খাওয়া-দাওয়া করেনি এ নিয়ে সৃষ্ট কলহের জের ধরে রাত সোয়া ৮ঃ০০ টার দিকে আত্মহত্যা করে। এ সময় নিচ তলায় তার স্বামী শাশুড়ি ও শ্বশুর ছিলেন। এক পর্যায়ে মেয়ে সন্তানটি নিচের দিকে দৌড়ে আসার পর তারা উপরে গিয়ে দেখে যে সে আত্মহত্যা করেছে । পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল চিকিৎসার জন্য ইমারজেন্সি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ মৃতদেহের সুরতহাল লিপিবদ্ধ করেন। পরে ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বামীর বাড়ির লোকদের কাছে হস্তান্তর করলে শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় শ্মশানে ধর্মীয় রীতিতে তার সৎকার অনুষ্ঠিত হয়।
এদিকে স্থানীয় আরো একজন দাবি করেছে, নিহত জয়িতার পরিবার তার স্বামীকে খুব ভালোবাসে, তাদের দাবি হচ্ছে মেয়েটি যদি স্বেচ্ছায় ফাঁসিতে ঝুলে থাকে তাহলে তাদের কোন অভিযোগ নেই তবে ময়নাতদন্তে যদি তার মৃত্যুর কোন রহস্য বেরিয়ে আসে তাহলে তারা মামলা করবে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার শাজাহান মিয়ার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে পারিবারিক কলহের জেরে সে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছে। এছাড়াও বিভিন্ন কারণে বিষয়টি জটিলতার দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন , মৃতদেহের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের তত্ত্বাবধানে হয়েছে। অফিসিয়াললি ভাবে আমাদেরকে জানিয়েছে, মৃত গৃহবধূ জয়ীতার বাবা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের কায়স্থ গ্রামের চন্দন কুমার দেব (৬৬) । তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে