editor

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫

লাখাইয়ে সন্তদাস কাঠিয়া মহারাজের আবির্ভাব তিথী আজ

লাখাইয়ে সন্তদাস কাঠিয়া মহারাজের আবির্ভাব তিথী আজ

5

আশীষ দাশ গুপ্ত লাখাই :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ গ্রামে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর মন্দির শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমের প্রতিষ্টাতার ১৬৬ তম জন্ম বার্ষিকী শুভ আবির্ভাব তিথি আজ।

1

জৈষ্ঠ শুক্ল দশমী তিথি আজ গঙ্গা দশহরা তিথি আজ বাংলার ভাগীরথ প্রাতঃস্মরণীয় নিত্য নিকুঞ্জ লীলা প্রবিষ্ট শ্রীনিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়ের মূল ৫৫’তম আচার্য্য অখিল ভারতীয় বৈষ্ণব চতুঃসম্প্রদায় ও ব্রজবিদেহী শ্রীমহন্ত শ্রীমৎ ১০৮ স্বামী সন্তদাস বাবাজী মহারাজের শুভ আবির্ভাব তিথি ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে হিন্দুধর্মের নিম্বার্ক সম্প্রদায়ের ৫৫তম আচার্য্য সন্তদাস কাঠিয়া মহারাজের ১৬৫ তম আবির্ভাব তিতি প্রতাপশালী শুদ্ধাচার, জমিদার বংশে ১৮৫৯ সালের ১০ জুন শুক্রবার দশহরার দিন ব্যারিস্টার তারা কিশোর চৌধুরী ওরফে শ্রীশ্রী ১০৮ স্বামী সন্তু দাস কাঠিয়া মহারাজ জন্মগ্রহন করেন। পিতা জমিদার এডভোকেট হরকিশোর চৌধুরী ব্রাক্ষন ছিলেন। মাতা গিরিজা সুন্দরী দেবী একজন সাংসারিক মহিলা ছিলেন। সাত বৎসর বয়সে তারা কিশোর বামৈ গ্রামে নিজেদের প্রতিষ্টিত ইংরেজী স্কুলে ভর্তি হন। এক বৎসর লেখাপড়া করে লস্করপুর স্কুলে ভর্তি হন। নয় বৎসর বয়সে তার মা মারা যান।

চলে যান সিলেটে। ভর্তি হন সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ে। ১৮৭৪ সালে সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রাস পরীক্ষায় সমগ্র আসাম প্রদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। ফলাফলের খবর শুনে বামৈ ভাদিকারা লোকজন আনন্দ উৎফুল্ল হয়ে উঠে। বৃটিশ সরকার তাকে গোল্ড মেডেল পুরষ্কার দেয়। এন্টাস পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আসাম সরকারের কাছ থেকে পনের টাকা বৃত্তি পেতেন। এন্টাস পাশ করার পর মাধবপুর থানার বেজুড়া গ্রামের প্রসিদ্ধ বিশারদ বংশীয় স্বর্গীয় হরচ ন্দ্র ভট্রাচার্যের কন্যা অন্নদা রানী ভট্রাচার্যের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এন্টাস পরীক্ষায় পাশের পর কলকাতা প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন। এ সময় কলকাতা মেসে ভারতের জাতীয় কংগ্রেস নেতা হবিগঞ্জ পৈল গ্রামের সন্তান বিপিন চন্দ্র পাল, সিলেট বিভাগের প্রথম ডাক্তার সুন্দরী মোহন দাশ, সিলেট জেলার অন্যান্য ছাত্ররা এক সাথে থেকে পড়াশুনা করতেন। ১৮৭৬ সালে বৃত্তিসহ প্রথম বিভাগে এফ এ পাশ করেন। ১৮৭৭ সালে কলকাতায় শ্রীহট্র জেলার ছাত্রদেরকে নিয়ে গঠন করেন শ্রীহট্রী সম্মিলনী। তারাকিশোর চৌধুরী ছিলেন প্রধান উদ্যেগতা। ১৮৭৯ সালে কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে প্রথম শ্রেণীতে বি এ পাশ করেন। ১৮৮৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম এ এবং আইনে ডিগ্রী লাভ করেন। ১৮৮৫ সালে সিলেট বারে আইন পেশায় যোগ দেন। চার বছর সিলেট থাকার পর কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন।

কলকাতা হাইকোর্টে তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ে। কলকাতা হাইকোর্টের শ্রেষ্ট আইনজীবি স্যার রাসবিহারী ঘোষের পরেই ছিল এডভোকেট তারাকিশোর চৌধুরীর স্থান। কলকাতা বাড়ীতে প্রতিদিন নারায়নের নিত্য সেবা হতো। সিলেট জেলার অভাবগ্রস্ত ছাত্রছাত্রী ও অন্যান্য আত্নীয় স্বজন তার বাড়ীতে আশ্রয় পেত। সিলেট জেলার লোকদের চাকুরী,ব্যবসা,লজিং,টিউশনীর ব্যবস্থা করে দিতেন কলকাতা শহরে। ১৯৯৪ সালে ২৪ আগষ্ট স্ত্রীসহ বৃন্দাবনে গমন করেন। বজ্রবিদেহী মহন্ত ও বৈষ্ণব চতু:সম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রী ১০৮ স্বামী কাটিয়া বাবা মহারাজের কাছ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন দীক্ষা লাভ করেন। কয়েকদিন বৃন্দাবন অবস্থানের পর কলকাতায় ফিরে আসেন। তিনি ধর্ম নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন। ১৮৯৭ সালের ১২ জুন বৃন্দাবনে মন্দির প্রতিষ্টা করেন। তিনি অনেক ধর্মগ্রন্থ রচনা করেন।

১। ব্রক্ষবাদী ঋষি ও এক বিদ্যা।
২। দার্শনিক ব্রক্ষবিদ্যা ৪ খন্ড।
৩। গুরুশিষ্য সংবাদ।
৪। শ্রী মদ্ভাগবদ গীতার টিকা।
৫। শ্রীরামদাস কাটিয়া বাবার জীবন চরিত।
৬। পত্রাবলী ২ য় ভাগ।

১৯১২ সালে বৃটিশ সরকার কলকাতা হাইকোর্টের এটর্ণী জেনারেল পদে নিয়োগ দেন। তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রথম বাংগালী এটর্ণী জেনারেল। তিনি যে বেতন পেতেন সব টাকা বৃন্দাবনে পাঠিয়ে দিতেন। ১৯১৫ সালে আগষ্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ দেন। বিচারপতির পদ যোগ দেন নাই। ১৯১৫ সালে ত্রিশ বছরের ওকালতি পেশা পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্য রওয়ানা দেন।কলকাতা শহরের বাসা বাড়ী, ধন সম্পদ সবকিছু মানুষকে দান করে যান।অনেক ঋনী লোকের ঋন পরিশোধ করে যান। কলকাতা শহর থেকে বৃন্দাবন যাবার সময় রেলের ভাড়া পর্যন্ত ছিল না। কলকাতার আইনজীবি, ব্যবসায়ী,ছাত্রযুবক, বৃদ্ধ,নারী মিছিল সহকারে তারাকিশোর চৌধুরীকে বিদায় জানান।বৃন্দাবনে সন্নাসী হবার পর নাম হয় সন্তদাস বাবাজী। মহারাজ বৃন্দাবনে আসার পর দিনরাত কেউ ঘুমাতে দেখেন নাই,সব সময় ধ্যান নিয়ে ব্যস্ত থাকতেন।তিনি সামান্য আহার করতেন। ভারতবর্ষের সবচেয়ে বড় মেলা হল কুম্ভকর্ন মেলা। এই সারা ভারত থেকে কোটি লোকের আগমন ঘটে।এই কুম্ভকর্ন মেলার পরিচালকের দায়িত্ব পান তিনি। ১৯৩১ সালে হাওড়ার শিবপুরে একটি আশ্রম প্রতিষ্টা করেন।১৯৩৪ সালের জুলাই মাসে সিলেট শহরে নিম্বাক আশ্রম প্রতিষ্টা করেন তারাকিশোর চৌধুরী ।১৯৩৫ সালের ৮ নভেম্বর বিকেলে তুফান মেইলে সন্তদাসজী মহারাজ বৃন্দাবনে দেহত্যাগ করেন। মৃত্যুর খবর শোনার পর কয়েক লাখ লোক বৃন্দাবনে জড়ো হতে লাগলো।

2

একটানা ১৮ ঘন্টা তারাকিশোর চৌধুরীর লাশ নিয়ে মিছিল করলেন। বৃন্দাবনবাসী কান্নায় ভেংগে পড়লেন। সন্ত বাবা কি জয়। সন্ত বাবা কি জয় শ্লোগান দিতে দিতে যমুনার নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। তার গুরুদেবের সমাধী স্থানে নিয়ে যাওয়া হল। চন্দন কাঠ দিয়ে সৎকার করা হয়। তার শিষ্যরা ভারাকান্ত মন নিয়ে আস্রমে ফিরে আসেন। লাখাই থানার বামৈ গ্রামে তার মন্দির আছে।৷ শ্রীশ্রী গোপাল জিউর আশ্রম এর সাবেক সভাপতি তাপস কিশোর রায় বলেন

3

তারাকিশোর চৌধুরীর বিশাল সম্পদ ছিল বামৈ গ্রামে, সকল সম্পদ শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের নামে দান করেন । বামৈ হাইস্কুল, উপজেলা হাসপাতাল তার জায়গাতেই গড়ে উঠেছে। তারাকিশোর চৌধুরীর ছোট ভাই যোগেন্দ্র কিশোর চৌধুরী ১৯৬৭ সালে ভারতের ত্রিপুরা থেকে লোক সভার সদস্য ( এম পি) নির্বাচিত হয়েছিলেন

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

3 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

3 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

1 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

7 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

5 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

6 ‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 7

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

1 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স

1
7