editor
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫
শেখ মো শাহিন উদ্দীন, মাধবপুর:: হবিগঞ্জের মাধবপুরে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে ১০ জন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবির।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এতে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন দোকান মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা গেলে বাজারের শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকটাই কমে যাবে।
4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
3 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
6 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
5 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
2 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।