editor
প্রকাশিত: 9:17 AM, June 18, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের বিভিন্ন সীমান্তে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি’র আওতাভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা আমদানি নিষিদ্ধ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট এবং চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১,২০,০২,৬০০,০০ (এক কোটি বিশ লক্ষ দুই হাজার ছয়শত) টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, আমরা অভিযান অব্যাহত রেখেছি। তিনি আরও জানান, “জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির এমন উদ্যোগ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অভিযান সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।