editor
প্রকাশিত: 10:00 PM, June 18, 2025
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্টিত কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা,স্থিতিশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে উপজেলায় ১৪টি কৃষক পার্টনার স্কুল হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।
উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক মস্তুফা উদ্দিন ও তাহমীদ ইশাদ রিপন।
অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ। এসময় তিনি এই প্রকল্পের মাধ্যমে বড়লেখা উপজেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে ও কৃষি সম্প্রসারণ বিভাগ সব কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ অন্যান্য শ্রেনিপেশার শতাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।