editor

প্রকাশিত: 6:51 PM, June 23, 2025

হাকালুকি হাওরে বিলুপ্তির পথে রানী মাছ

হাকালুকি হাওরে বিলুপ্তির পথে রানী মাছ

মো. সামছুল ইসলাম,জুড়ী:: হাকালুকি হাওরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ধরা পড়লে সম্প্রতি দেখা মিলছেনা দেশীয় প্রজাতির রানী মাছের।মাছটি অনেকটা বিলুপ্তি হতে চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়,আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হাকালুকি হাওর ও আশপাশের বিভিন্ন জলাশয়ে অন্যান্য দেশীয় মাছের সাথে রানী মাছ ধরা পড়তো।কিন্তু কয়েক বছর ধরে এ মাছের খুব একটা দেখা মিলছেনা। অন্যান্য বছরের চেয়ে এ বছর রানী মাছ একেবারেই কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা।

সরেজমিনে সোমবার হাকালুকি হাওরে গিয়ে জেলেদের সাথে কথা হলে, তারা জানান,আগামীতে এপ্রজাতির মাছ একেবারেই না পাওয়ারই সম্ভাবনা রয়েছে।এজাতীয় মাছের বংশ বিস্তার বা রক্ষায় মৎস্য বিভাগের কোনো উদ্যোগ নেই বললেই চলে।যার ফলে,হাকালুকি হাওর, বিল,জলাশয়ের সুস্বাদু দেশীয় প্রজাতির রানী মাছ বিলুপ্তি হওয়ার পথে।

এ ব্যাপারে জুড়ী উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান খান জানান,হাকালুকি হাওরসহ বিভিন্ন বিল ও জলাশয় থেকে ২৩ জাতের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।ওই জাতীয় মাছের বংশ রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহন না করায় নতুন প্রজন্মের অনেকেই ওইসব মাছ সম্পর্কে পরিচিত হতে পারছেনা। তার একটি হচ্ছে রানী মাছ। সুস্বাদু এ রানী মাছ জুড়ীসহ বৃহত্তর সিলেটের মানুষের কাছে বেশ পরিচিত ছিল।খেতেও সুস্বাদু হওয়ায় অনেকে বেশী দামে এ মাছ ক্রয় করতে আগ্রহী ছিলেন।স্থানীয় জেলেরা রানী মাছ রক্ষা ও বংশ বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়