editor
প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার ৩ নম্বর বহরা ইউনিয়নে চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত মো. আলাউদ্দিন বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পলাতক। এলাকায় অনুপস্থিত থেকেও তিনি নিজের ঘনিষ্ঠ সহযোগী মো. মোশারফ হোসেনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন।
চেয়ারম্যান মো. আলাউদ্দিন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের এই দুই ডেভিল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর দখল, দাপট ও নানা ধরনের হয়রানি চালিয়ে আসছেন। জনসাধারণের নানা অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা মো; সালাউদ্দিন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে কবে আমরা রেহাই পাবো, জানি না।
মো: ফারুক মিয়া জানান, আলাউদ্দিন এবং মোশারফ দীর্ঘদিন আমাদের অনেক অত্যাচার করেছেন, এলাকায় খোঁজ নিলে জানতে পারবেন।
ক্ষুব্ধ এলাকাবাসী স্বৈরাচার হাসিনা সরকারের দোসর এই চেয়ারম্যান আলাউদ্দিন ও প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেনের অবিলম্বে অপসারণ, প্রশাসনিক হস্তক্ষেপ এবং বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।
4 আশরাফুল ইসলাম ইমরান: রাজনীতিতে কিছু জায়গা থাকে মানচিত্রের বাইরেও, যেখানে আবেগ, স্মৃতি ও সম্পর্ক মিলেমিশে এক অনন্য বাস্তবতা তৈরি
2 তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর ৩নং
2 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
1 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
5 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
3 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল