editor

প্রকাশিত: 4:06 PM, June 26, 2025

মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মর্যাদা রক্ষায় জমিয়তের রাজনীতির বিকল্প নেই

জৈন্তাপুরে জমিয়তের কর্মী সম্মেলনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মর্যাদা রক্ষায় জমিয়তের রাজনীতির বিকল্প নেই

জৈন্তাপুর প্রতিনিধি: উত্তর সিলেটের ঐতিহাসিক জনপদ জৈন্তাপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জৈন্তাপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যেখানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, ঈমান-আকীদা এবং নাগরিক অধিকার রক্ষায় জমিয়তের দীর্ঘ ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন।

বুধবার (২৫ জুন ) দুপুর ২টা থেকে জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত এ দেশের মানুষের ঈমান-আকীদা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়তের রাজনীতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি বলেন, “জমিয়তের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণতা পায় না। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মর্যাদা রক্ষায় জমিয়তের রাজনীতির বিকল্প নেই।” এছাড়া তিনি সিলেট-৪ আসনে জমিয়তের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ আলীর নাম ঘোষণা।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুব উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাওলানা মাওলানা কবির আহমদ। ও মুহিব্বুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান, কেন্দ্রীয় আমেলা সদস্য মাওলানা আব্দুল জব্বার, সৌদি আরব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকারিয়া আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী। তিনি বলেন, “জমিয়তে ইসলাম মুসলমানদের স্বার্থে আদর্শের ভিত্তিতে রাজনীতি করে, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকে।” জৈন্তাপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই জনপদের মানুষ অতীতে ধোঁকা খেয়েছে। এবার খেজুর গাছ প্রতীক নিয়ে আমরা উন্নয়ন ও সমৃদ্ধ জৈন্তা গড়তে চাই। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ পরিবর্তন নিশ্চিত।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন: মাওলানা শায়খ হিলাল আহমদ (হরিপুর বাজার মাদরাসা), মাওলানা আবু হানীফ (খরিলহাট মাদরাসা), মুফতি জিল্লুর রহমান কাসেমী (দারুল উলূম হেমু মাদরাসা), মাওলানা ফয়জুল করিম (লাফনাউট মাদরাসা), মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী (গোয়াইনঘাট উপজেলা জমিয়ত), মাওলানা ওলিউর রহমান, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মুফতি জামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা মাসুম আল মাহদী, মাওলানা জাকির আহমদ (ছাত্র জমিয়ত), মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল হামীদ, হাফেজ তাজুল ইসলাম, হাফিজ জামাল উদ্দিন ও মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী প্রমুখ।

এই কর্মী সম্মেলন জমিয়তের সাংগঠনিক শক্তি ও আদর্শিক অবস্থানের একটি শক্তিশালী প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা তাদের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জমিয়তের সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচনী বার্তায় আঞ্চলিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং জনগণের প্রতি দায়িত্ববোধ ফুটে ওঠে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট