editor
প্রকাশিত: 4:43 PM, June 26, 2025
জাহিদুল ইসলাম :: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে খাটের নিচে লুকানো অবস্থায় ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা গেলেও। অভিযানের সময় আরও দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
র্যাব সূত্রে জানা যায়, ২৫ জুন ২০২৫ ইং, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে র্যাব-৯, সিপিএসসি, সিলেট অভিযানিক এর একটি দল কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামের পলাতক আসামী মোঃ রমজান মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন, বাকি দুইজন অন্ধকারে গা ঢাকা দেয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আবু মিয়া (৪৭)। তার পিতা মৃত সাদ আলী, স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিদল গ্রামে। বর্তমানে সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু মিয়া তার পালানোর চেষ্টা সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ঘরের খাটের নিচে লুকানো অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিল পলাতক আসামী মোঃ রমজান মিয়ার মালিকানাধীন বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে র্যাব-৯ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশকে মাদকমুক্ত করতে র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট