editor
প্রকাশিত: 9:20 AM, July 17, 2025
শ্রীমঙ্গল প্রতিনিধি: পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার অধীনস্থ শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত করা এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে বুধবার (১৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা। পৌর শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে অভিযান পরিচালনা করে ফুটপাত ও রাস্তার উপর বসানো অবৈধ স্থাপনা এবং ভ্যানসহ ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এ সময় সড়কে ও সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান সাধারণ পথচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের চলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিরসনের লক্ষ্যে এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে