editor

প্রকাশিত: 9:40 AM, July 17, 2025

চুনারুঘাটে সুজন’কে প্রবাসে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন, প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন

চুনারুঘাটে সুজন’কে প্রবাসে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন, প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জ চুনারুঘাটের অবৈধ মাহি এন্টারপ্রাইজের মালিক প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এক প্রবাসীকে বিদেশে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামের সিএনজি ড্রাইভার সুজন মিয়াকে সৌদি আরবে শ্রমিক হিসেবে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের প্রতিবাদে প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়।  মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় চুনারুঘাট মধ্য-বাজারে সিএনজি শ্রমিকবৃন্দ ও ঝুড়িয়া গ্রামের এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সুজনের স্ত্রী, পরিবার, এলাকাবাসী ও সিএনজি শ্রমিকবৃন্দ প্রমূখ।

নির্যাতিত প্রবাসী সুজনের স্ত্রী মানববন্ধনে জানান- প্রতারক হুসাইন মোল্লা অবৈধ মাহি এন্টারপ্রাইজ নামের ভূয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সুজনকে সৌদি আরব পাঠিয়ে অমানবিক নির্যাতন ও প্রতারনা করেছে। আমি আমার স্বামীকে স্ব-শরীরে দেশে ফেরত চাই। তার পরিবারও একই সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় সিএনজি শ্রমিক নেতা মোঃ সাজিদ মিয়া বলেন- উপরোক্ত বিষয়ে থানায় মামলা হওয়া সত্বেও প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে কেন? এখনও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শ্রমিক নেতারা এসময় ক্ষোভ প্রকাশ করে আরোও বলেন- প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাহি এন্টারপ্রাইজ নামে ট্রাভেলস এজেন্সি খুলে কিভাবে সাধারণ মানুষের সাথে এসব প্রতারণা করছে সে, এর আগেও আমাদের একাদিক শ্রমিকের সাথে এরকম প্রতারনা করেছে প্রতারক হুসাইন মোল্লা। এসময় তারা অনতিবিলম্বে প্রশাসনের মাধ্যমে এ অবৈধ ট্রাভেলসটি বন্ধের দাবী ও প্রতারক হুসাইন মোল্লাকে আইনের আওতায় আনার দাবী জানান।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামের সিএনজি ড্রাইভার সুজন মিয়াকে প্রায় দেড় বছর যাবৎ সৌদি আরবে ড্রাইভিং ভিসার কাজ দিবে বলে সে-দেশে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন করছে প্রতারক হুসাইন মোল্লা। এ বিষয়ে ড্রাইভার সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে চুনারুঘাট থানায় প্রায় এক মাস পূর্বে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলা সূত্রে আরোও জানা যায়, ড্রাইভার সুজন মিয়ার কাছ থেকে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় কাজ দিবে বলে চার লক্ষ বিশ হাজার টাকা নেয় মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রতারক হুসাইন মোল্লা। এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী মোছাঃ শোভেনা আক্তার প্রতারক হুসাইন মোল্লার কাছে তার স্বামীর নির্যাতন ও অত্যাচারের কথা বললে উল্টো হুসাইন মোল্লা তাকে অশালীন আচরন করে এবং বিভিন্ন ধরনের হুমকি দমকি প্রদান করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই মৃদল রায়ের কাছে প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন ও মামলার বিষয়ে জানতে চাইলে, তিনি জানান- আমি এখন অসুস্থ ছুটিতে আছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন