editor
প্রকাশিত: 9:50 AM, July 21, 2025
নিজস্ব সংবাদদাতা জৈন্তাপুর :: সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীতে ভেসে আসা এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজিবির তথ্য অনুযায়ী, ১৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) মানিকপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কুশিয়ারা নদীতে একটি ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মৃতদেহটি নদীর ভারতীয় অংশে ভাসছে।
পরিচয় শনাক্তে জানা যায়, মৃত ব্যক্তি হলেন মোঃ আঃ মালিক (৪২), পিতা মৃত ইব্রাহীম আলী, গ্রাম মৌলভীর চক, কসকনকপুর ইউনিয়ন, জকিগঞ্জ, সিলেট। তিনি গত ৮ জুলাই নিখোঁজ হন এবং পরিবার জানায়, মালিক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ধারণা করা হচ্ছে, পানিতে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
পরে ১৬ জুলাই রাতে বিএসএফ-এর সহায়তায় ভারতীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট বিএসএফ ইউনিটকে জানানো হয়। এরপর ১৯ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে জকিগঞ্জ আইসিপি’র নিকটে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ মৃতদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তা জকিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারে হস্তান্তর করা হয়।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন