editor

প্রকাশিত: 12:38 PM, July 23, 2025

লাখাইয়ে সংখ্যালঘু পরিবারকে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ,

লাখাইয়ে সংখ্যালঘু পরিবারকে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ,

8

লাখাই প্রতিনিধি:: লাখাইয়ে এক ধর্মীয় সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদা দাবি এবং বাড়িঘর দখলের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার স্বজনগ্রামের গৌরাঙ্গ রায় নামে এক ব্যবসায়ী লাখাই থানায় এই অভিযোগ দায়ের করেছেন।

3

অভিযোগে গৌরাঙ্গ রায় উল্লেখ করেছেন, প্রতিবেশী খাইরুল আলম (তাউছ), তাহের মিয়া এবং জালাল মিয়া তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। ১নং অভিযুক্ত খাইরুল আলমকে সে, দাঙ্গাবাজ, মামলাবাজ, পরসম্পদ লোভী, অসামাজিক ও সন্ত্রাসী প্রকৃতির” লোক বলে অভিহিত করেছেন। গৌরাঙ্গ রায়ের অভিযোগ অনুযায়ী, খাইরুল আলম তাকে প্রায়ই হুমকি দিয়ে বলেন, “তুমি তোমার বাড়ি বিক্রি করে ভারতে চলে যাও, নতুবা এই দেশে থাকতে হলে আমাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দিতে হবে।” চাঁদা দিতে অস্বীকার করলে বাড়িঘরে হামলা, দখল এবং গাছগাছালি কেটে তাকে সর্বস্বান্ত করারও হুমকি দেওয়া হয়।

2

গৌরাঙ্গ রায় জানান, এর আগেও খাইরুল আলমের হুমকির মুখে অনেক হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে চলে গেছে। তিনি ২নং ও ৩নং বিবাদীর কাছে প্রতিকার চাইতে গেলে তারাও তাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন।

5

সম্প্রতি, ১৩ জুলাই ২০২৫ তারিখে আনুমানিক দুপুর ১২টায় গৌরাঙ্গ রায়ের বাড়িতে ঝড়-তুফানে একটি পুরোনো কাঁঠাল গাছ তার পাকা ঘরের ওপর হেলে পড়লে তিনি সেটি কাটতে যান। কিন্তু অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং এখনও পর্যন্ত গাছটি কাটা সম্ভব হয়নি বলে তিনি জানান। এর আগেও অভিযুক্তরা জোর করে তার নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে নিয়ে গেছে এবং প্রতিবাদ করলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গৌরাঙ্গ রায় এই বিষয়ে ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফ আহমেদ রূপনকে অবহিত করলে তিনি বিবাদীদের ডেকে পাঠান। তবে অভিযুক্তরা কোনো বিচার-সালিশ মানতে রাজি হয়নি। এমতাবস্থায় ন্যায়বিচারের স্বার্থে গৌরাঙ্গ রায় লাখাই থানায় অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন তদন্তের জন্য স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নান্নু মিয়াকে দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
3