editor

প্রকাশিত: 12:55 PM, July 23, 2025

সুনামগঞ্জের ধর্মপাশায় পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জের ধর্মপাশায় পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

5

মধ্যনগর প্রতিনিধি:: ফ্যাসিবাদীদেরকে নিয়ে অবৈধ পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটির অনুমোদনের বিরুদ্ধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাত সভা অনুষ্ঠিত হয়েছে। এর পর গাছতলা বাজারের প্রধান সড়কে একটি বিশাল বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

সোমবার (২১জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

5

মানবন্ধনের পর প্রতিবাদ সভায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও ওই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মো: সবুজ মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কারাবন্ধী নেতা মোখলেছুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন, কারাবন্ধী বিএনপির নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম,
আমিরুল ইসলাম, কালাম মিয়া, ময়না মিয়া তালুকদার প্রমুখ।

3

মানববন্ধনে বক্তারা দাবী করেন, উপজেলা বিএনপি কর্তৃক ইউনিয়ন বিএনপির অনুমোদিত প্রতিটি কমিটির বিরুদ্ধে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে কমিটিতে এমন কিছু বিতর্কিত লোকের নাম কমিটিতে আসছে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামীলীগের মালা গলায় পড়ে তাদের সাথে মিশে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। যার প্রমাণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এছাড়া পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে প্রবীণ রাজনীতিবিদ ও পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলামসহ আরও অনেক গুণী ও ত্যাগী নেতা বাদ পড়েছে। যা অত্যান্ত দুঃখজনক এবং বেদনাজনক। তাই আমরা চাই এই কমিটি বাদ দিয়ে তারেক রহমানের নির্দেশ মোতাবেক স্বচ্ছ ও ত্যাগী নেতাদের নিয়ে পুনরায় নতুন কমিটি গঠন করা হোক। এটাই আমাদের প্রাণের দাবী।

7

উল্লেখ্য যে, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা, সেলবরষ, পাইকুরাটি, জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ-এ ৬টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ধর্মপাশা সদর ইউনিয়নে মোঃ নয়ন মিয়াকে আহ্বায়ক ও মোঃ আব্দুল মন্নাফ মিয়াকে যুগ্মা আহ্বায়ক, সেলবরষ ইউনিয়নে মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও জি এম মমতাজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, পাইকুরাটি ইউনিয়নে মহাবুব মুর্শেদকে আহ্বায়ক ও মোঃ হারুন-অর-রশিদ সরকারকে যুগ্ম আহবায়ক, জয়শ্রী ইউনিয়নে মোঃ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও এম এ কালাম আজাদকে যুগ্ম আহবায়ক, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে মোঃ হেকিম মিয়াকে আহ্বায়ক ও বশির আহম্মেদকে যুগ্ম আহবায়ক এবং সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মোঃ সাইফুল ইসলামকে আহবায়ক ও মোঃ কবির মিয়াকে যুগ্ম আহবায়ক করে প্রতিটি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক, ২ নম্বর যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এস এম রহমত, ৩ নম্বর যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ নুরুল ইসলাম এবং ৪ নম্বর যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জুলফিকার আলী ভুট্রো স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে রোবাবার (২০জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কমিটি অনুমোদনের প্যাড গুলো বিভিন্ন আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়।

1

বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া মানববন্ধন ও প্রতিবাদ সভার ব্যাপারে জান্তে চাইলে উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক বলেন, বিএনপি হলো একটি বড় দল এবং নেতাও অনেক বেশি। এক্ষেত্রে যেহেতু ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়েছে এতে অনেক ত্যাগী নেতাকর্মীই বাদ পড়েছ। তবে যখন পূর্ণাঙ্গ কমিটি করা হবে তখন প্রত্যেকেই কমিটিতে আসবে এবং প্রত্যেকেই মূল্যায়ন করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

4 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

4 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

7 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

5 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
4