editor
প্রকাশিত: 12:58 PM, July 23, 2025
আশীষ দাশ গুপ্ত, লাখাই:: হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের দুইপাশে ছোট বড় গর্ত তৈরি হয়ে যান চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই অবস্থার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য গর্তগুলোর মধ্যে লাল নিশান দেওয়া হয়েছে যানবাহন ঘটনার শিকার যাতে না হয়
এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। স্কুলগামী শিক্ষার্থী, জরুরি প্রয়োজনে রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং কর্মজীবী মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করেন। কিন্তু সড়কের ভাঙাচোরা অবস্থার কারণে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সংস্কারের অভাবে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে।সাবেক উপজেলা বি এন পির সহ সভাপতি আব্দুল মোতালেব খান জানান, প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স আর কর্মজীবী মানুষদের চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা বাধ্য হয়ে লাল কাপড় টাঙিয়ে গর্তগুলো চিহ্নিত করেছি, যাতে অন্তত দুর্ঘটনা কিছুটা কমে।” তার এই মন্তব্য স্থানীয়দের মধ্যে বিরাজমান উদ্বেগকেই তুলে ধরে।দ্রুত পদক্ষেপের আহ্বান
লাল নিশান টাঙানোর মাধ্যমে স্থানীয়রা মূলত দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই বিষয়ে নজর দেবে এবং সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করবে।
এব্যাপারে আব্দুল মোতালেব আরো বলেন এ রাস্তা দিয়ে শত শত গাড়ি প্রতিদিন চলাচল করে পাশাপাশি আঞ্চলিক মহাসড়ক রাতে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যান চলাচলের বড় গাড়িগুলি এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করে ইদানিংকালে এ রাস্তাটির মাঝে বড় বড় গর্ত দেখা দিয়েছে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি নিজ উদ্যোগে চিন্তা করে দেখলাম যদি লাল নিশানা দিয়ে চিহ্নিত করি তাহলে হয়তো কিছুটা হল নজর আসবে পাশাপাশি আমি রোডস এন্ড হাই এর এবং সংশ্লিষ্ট বিভাগের আসো অস্তক্ষেপ কামনা করছি।
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১