editor
প্রকাশিত: 9:09 AM, July 27, 2025
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে মনির মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ১নং কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর পুত্র।
একই অভিযানে অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর, ইউপি-আশারকান্দি, জগন্নাথপুরের বাসিন্দা। উক্ত মামলায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আট লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।
অন্যদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজু মিয়াকে আটক করা হয়। আটক রাজু মিয়া বড়কাপন গ্রামের আবন মিয়ার ছেলে। ২৬ জুলাই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, দিপংকর হালদার, নুর উদ্দিন আহমদ, শাহ আলম, রিফাত সিকদার, কবির আহমদ, এএসআই হুমায়ূন কবির বাহার ও কামাল উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ফোর্স অংশ নেন।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ