editor

প্রকাশিত: 6:05 PM, July 27, 2025

জুলাই বিপ্লব স্মরণে শাহপরাণে আলোচনা সভা, তিলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

জুলাই বিপ্লব স্মরণে শাহপরাণে আলোচনা সভা, তিলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :: জুলাই বিপ্লব স্মরণে আলোচনা সভা, তিলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শাহপরাণ রহ. ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সিলেট শহরতলীর শাহপরাণ মাজার  গেইটে শুক্রবার, (২৬ জুলাই) বিকেল ৩টায় এই আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানটির। ইসলামী সংস্কৃতির প্রসার, আল্লাহর সন্তুষ্টি এবং সমাজসেবায় আত্মনিবেদিত এই সংগঠন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক চেতনা জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ আয়োজনটি ছিল ব্যতিক্রমী ও স্মরণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা হিফজুর রহমান। এছাড়া সঙ্গে ছিলেন সাবেক সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ফাগুরবাড়ি, সিনিয়র সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলেমে দ্বীন ও দ্বায়ী মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী।

আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রেজাউল কারিম আবরার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,  ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, এক্সেল টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা খলিলুর রহমান, হলি আরবান প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা দিলওয়ার হোসাইন, উইমেন্স মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্য এমদাদ হোসেন চৌধুরী এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা ফখরুল ইসলাম।

প্রাণবন্ত বক্তব্যে শাহপরাণ রহ. ইসলামী সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি আব্দুল হাফিজ বলেন, ইসলামী সংস্কৃতি শুধু মঞ্চের বিষয় নয়, বরং প্রতিটি মানুষের জীবনব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।

পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ইসলামী সংগীত পরিবেশনায়। মন ছুঁয়ে যাওয়া হামদ, নাত ও দেশাত্মবোধক নাশিদ পরিবেশন করেন জাতীয় পর্যায়ের জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, কলরবের শালিন আহমদ ও আবির হাসান।

এছাড়া অংশ নেন কলরব সিলেট, নাশিদ সিরিজ সিলেট এবং যমযম সিলেটের প্রশিক্ষিত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে  তিলাওয়াত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার মাওলানা মীম সুফিয়ান, যিনি সাবলীল ভাষা ও চমৎকার উপস্থাপনায় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

এ আয়োজনকে কেন্দ্র করে শাহপরাণ গেইট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাহফিলটি ছিল আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী।

শাহপরাণ রহ. ইসলামী সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ইসলামী সংস্কৃতির প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সমাপ্তি ঘোষণা করা হয় এক হৃদয়গ্রাহী আখেরি মোনাজাতের মাধ্যমে, যেখানে দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সংগঠনটি আবারও প্রমাণ করলো যে, তারা শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং একটি নৈতিক নেতৃত্বের মশালধারী প্রতিষ্ঠান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন