editor
প্রকাশিত: 11:51 PM, July 27, 2025
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অসচ্ছল ৪৭ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “জাকির হোসেন শিক্ষা-সেবা ফাউন্ডেশন”। শিক্ষাবান্ধব এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হয়।
রবিবার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মজিদ। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার বদরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ এন.সি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ এন.সি.এম. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, প্রবীণ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সত্তার এবং দক্ষিণভাগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজ খলিলুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা ছাদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, ধর্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক জুবের আহমেদ, যুগ্ম প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহকারী ক্রীড়া সম্পাদক আমির হামজা, প্রশিক্ষণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, কর্মসংস্থান সম্পাদক শাহিদুল ইসলাম শহিদ, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আহমদ ও জালাল আহমদ, এবং প্রবাসী সদস্য আব্দুল কাদির লাভলু।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের জন্য এমন মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। জাকির হোসেন শিক্ষা-সেবা ফাউন্ডেশন এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে। ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মজিদ বলেন, “আমরা চাই, এলাকার কোনো শিক্ষার্থী শুধুমাত্র পোশাকের অভাবে যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি একটি শিক্ষার্থীর স্বপ্ন গড়তে সহায়ক হয়, তবেই সেটি আমাদের বড় অর্জন”। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, জাকির হোসেন শিক্ষা-সেবা ফাউন্ডেশন নিয়মিত শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বড়লেখা উপজেলার দক্ষিণভাগসহ আশপাশের এলাকায় ইতিবাচক প্রভাব রেখে চলেছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে