editor
প্রকাশিত: 12:47 AM, July 29, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (২৮ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।
৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর এলাকা দিয়ে ১০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১ জন, মহিলা ৩ জন, শিশু ৬ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনুমানিক ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার ভোরে লাতু সীমান্ত বিওপির টহল দল ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া শেষে করে শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা জানান, অবৈধ পথে ভারত থেকে আসা আটক ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যাছাই-বাছাই প্রক্রিয়া শেষ করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে