editor
প্রকাশিত: 5:09 PM, July 31, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা।
ইসলামী ছাত্রশিবির উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও উত্তর শাখার সভাপতি কাউছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ এমদাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মাদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, বড়লেখা দক্ষিণ সভাপতি জেবুল আহমদ,বড়লেখা পশ্চিম সভাপতি কামরান আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি নোমান আহমদ, বড়লেখা ডিগ্রি কলেজ সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার। অনুষ্ঠানে শিবির ও বরণ সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পী গোষ্ঠী বড়লেখা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে