editor

প্রকাশিত: 8:41 PM, August 2, 2025

সাতছড়ি সড়কের সুরমা চা বাগানে গাছ ফেলে ডাকাতি

সাতছড়ি সড়কের সুরমা চা বাগানে গাছ ফেলে ডাকাতি

চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িজাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মাধবপুর থানার সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।

প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা চিৎকার শুরু করলে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি রয়েছে। তাদের টহল নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে?

তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খাইরুল বাশার যোগদানের পর তার এলাকায় এটাই প্রথম ডাকাতির ঘটনা।বারবার একই স্থানে ডাকাতি রহস্যজনক বলে মনে করছেন সাধারণ মানুষ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তারা আরও জানান, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত
ব্যবস্থা তারাই নেবেন।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে