editor
প্রকাশিত: 8:49 PM, August 2, 2025
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বালুসহ ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও নৌকায় থাকা ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সেলিম মিয়া (৪৫), মো. শরীফ মিয়া (৪৫), লালু মিয়া (২৬), সোহাগ মিয়া (২৮), মো. নুরুজ্জামান (৪০), মো. হবি মিয়া (৪০), মো. কাবুল মিয়া (৩৮) ও ফেরদৌস (৪০)। পরে সকাল এছাড়াও দ্বিতীয় অভিযানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার — মো. হবিকুল (৩৫), মো. নজরুল ইসলাম (৫০), মোফাজ্জল (৪৫), নয়ন (৩৫), খোকন (৪০), জামাল হোসেন (৩৮) ও জাহাঙ্গীর মিয়া (৩২) কে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,মধ্যনগর থানার ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃইউছুব আলী,এসআই মোঃ হামিদুর রহমান, সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া (মসজিদের পাশে), ও পরে মধ্যনগর বাজার সংলগ্ন আখড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অনুমোদনবিহীন নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার এসব বালু বোঝাই নৌকা ও শ্রমিকদের আটক করা হয়। এসব নৌকা থাকা বালু মোট ১৮শত ঘনফুট যারা আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা,ও ৫ টি স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ১৩লক্ষ ৫০ হাজার টাকা।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মামলা রুজু করিয়া আসামীদের কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১