editor
প্রকাশিত: 5:01 PM, August 4, 2025
হবিগঞ্জ প্রতিনিধি:: রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে দিনমজুর মো. সোয়েব মিয়া (২৫)।
পুলিশ খবর পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সোয়েব মিয়া দিনমজুর হিসেবে বিভিন্ন কারখানায় কাজ করত। তবে গত ৬/৭ মাস ধরে তার কোন কাজ ছিলনা। এ নিয়ে তার মধ্যে হতাশা কাজ করছিল। ধারনা করা হচ্ছে বেকার জীবন হতাশা ও অভাব অনটনের কারনে অভিমান করে বসতঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
নিহত মো. শোয়েবের পিতা মো. জয়নাল মিয়া বলেন, কি কারনে তার ছেলে আত্মহত্যা করেছে তারা এ ব্যাপারে কিছু জানেনা।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, মো. সোয়েব মিয়া সাধারণ মানুষ ছিল। কি কষ্ট নিয়ে সে আত্নহত্যা করেছে তা স্পষ্ট নয়।
এবিষয়ে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। আর কারো প্ররোচনায় সে আত্নহত্যার পথ বেছে নিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)