editor

প্রকাশিত: 8:30 PM, August 5, 2025

সিলেটবাসীর সহযোগিতাতেই কারাগার ব্যবস্থাপনায় নতুন মাত্রা, উন্নয়নে উজ্জ্বল বাদাঘাট কেন্দ্রীয় কারাগার

সিলেটবাসীর সহযোগিতাতেই কারাগার ব্যবস্থাপনায় নতুন মাত্রা, উন্নয়নে উজ্জ্বল বাদাঘাট কেন্দ্রীয় কারাগার

নিজস্ব সংবাদদাতা:: সিলেটের কারা ব্যবস্থাপনায় যোগ হয়েছে এক নতুন গৌরব। বন্দিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ উন্নত পরিবেশ নিশ্চিত করতে সিলেটের বাদাঘাট এলাকায় গড়ে উঠেছে কেন্দ্রীয় কারাগার-১। সম্প্রতি এ কারাগারে আয়োজন করা হয় মিনিবার প্রিমিয়ার ফুটবল লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন্স মোহাম্মদ ছগির মিয়া।

সোমবার (৪ আগষ্ট) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সিলেটবাসীর শান্তিপ্রিয়তা, ন্যায়পরায়ণতা এবং উন্নয়নকামী মানসিকতার ফলেই সিলেটে নতুন করে গড়ে উঠেছে উন্নতমানের কারাগার। পাশাপাশি, মেট্রোপলিটন এলাকার বন্দিদের জন্য আলাদা একটি কারাগার স্থাপন সিলেটবাসীর দীর্ঘদিনের দাবিকেও পূর্ণতা দিয়েছে।

ডিআইজি প্রিজন্স আরও বলেন, সিলেটের মানুষ সবসময় সরকারি উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করে এসেছে। সিলেটের কারাগারগুলোর উন্নয়নেও স্থানীয়দের অবদান অনস্বীকার্য। বন্দিরাও নিজেদের আচরণে প্রমাণ করেছেন তারা শান্তিপ্রিয় ও শৃঙ্খলাপরায়ণ।

তিনি মানব জীবনে শরীরচর্চা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুসলিম হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় এবং শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই।

তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে কেন্দ্রীয় কারাগার-১ এর ফটক সংলগ্ন মাঠে আয়োজিত এই খেলাধুলার অনুষ্ঠান ব্যতিক্রমী মাত্রা যোগ করেছে কারাগার জীবনে। বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার নাহিদা পারভীন, কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার শামীমা নাসরিন তানিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারারক্ষী শাহ আলম এবং সহকর্মী শাহ পরান, সারোয়ার, সুজন, প্রধান সরকারি কারারক্ষী শফিকুর রহমান, সোহেল রানা, সইদুল ইসলাম, প্রদীপ দাস প্রমুখ।

মিনিবার ফুটবল লিগে ফাইনালে ইউনাইটেড ক্লাব ২-০ ব্যবধানে উদীয়মান ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের অধিনায়ক শাহ আলমের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি। রানারআপ ট্রফি গ্রহণ করেন উদীয়মান ক্লাবের অধিনায়ক কিবরিয়া।

পুরস্কার বিতরণী শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কারা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ সিলেটের কারা ব্যবস্থাপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মত প্রকাশ করেছেন আয়োজনে উপস্থিত অতিথিরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন