editor
প্রকাশিত: 10:15 AM, August 8, 2025
আশীষ দাশ গুপ্ত, লাখাই:: হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র্যলি শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন র্যালি বের করে। বুধবার দুপুর ২টায় কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে র্যালিতে। হবিগঞ্জ জনস্রেতে পরিণত হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের নেতৃত্বে র্যালিতে অংশ নেন হবিগঞ্জ জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বে একদল জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল, ওলেমা দল অঙ্গ সহযোগী সংগঠন সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হবিগঞ্জ জেলা ।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ্ বিএনপি সরকার গঠন করবে। অতএব সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোন ষড়যন্ত্র যেন আমাদেরকে আলাদা না করতে পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন