editor
প্রকাশিত: 10:32 AM, August 8, 2025
জৈন্তাপুর সংবাদদাতা::সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায় (৬আগস্ট) বুধবার, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, বাংলাদেশ থেকে পাচারের সময় আটক শিং মাছ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকা।
এবিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উর্ধ্বতন সদর দপ্তরের দিকনির্দেশনায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আইন অনুযায়ী আটককৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশপ্রেম ও দায়িত্ববোধের জায়গা থেকে বিজিবি নিরবিচারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিজিবির এই সাফল্য সীমান্তে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, বৈধ বাণিজ্যের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন