editor

প্রকাশিত: 8:28 AM, August 12, 2025

কুলাউড়ায় টিবিএফ’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

কুলাউড়ায় টিবিএফ’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের শহরের শমসেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড এলাকায় এফ রহমান ট্রেডিংয়ে (সদাইপাতি) স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কুলাউড়ার সন্তান শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১১ আগস্ট) সোমবার বিকেলে স্টেশন চৌমুহনী চত্ত্বরে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ), সর্বস্তরের ব্যবসায়ী ও জনতার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান খালিকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী আব্দুল মুক্তাদির জায়েদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মৌলভীবাজার জেলার সদস্য লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ রহমান, কুলাউড়া এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, আব্দুল হান্নান, জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, মোঃ নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শাকুর, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ব্যবসায়ী জাহের আলম চৌধুরী, সুরমান বখস, নাইম আল মামুন, বাংলাদেশ জাসদের কুলাউড়া পৌর শাখার সভাপতি নিয়ামত খান, সাধারণ সম্পাদক জহিরুর ইসলাম কর্ন, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, কাদিপুর পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, কাদিপুর বিএনপির নেতা ছালেক আহমদ, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতা আব্দুল জব্বার বাবলু, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইমরান আহমদ, রাসেল আহমদ, ব্যবসায়ী রিয়াজ আহমদ, আব্দুল মোহিত, আব্দুল লতিফ কালা, বাংলাদেশ জাসদের সোহাগ মিয়া, ছমির মিয়া, সন্তুস রায়, শাহ আলী, কাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী খালিক মিয়া সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আজ চারদিন অতিক্রান্ত হওয়ার পরও এখনও কোন আসামী গ্রেফতার হয় নাই। ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুলাউড়া বাজারের মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা উদ্ধার, রিয়াজ মোবাইলের চুরি যাওয়া মোবাইল উদ্ধার সহ কুলাউড়া বাজারে সংঘটিত চুরি, ছিনতাইয়ের কোন ঘটনাই সুরাহা হচ্ছে না। কিছু আসামী গ্রেফতার হলেও মালামাল উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এমতাবস্থায় অবিলম্বে শাহ ফয়জুর রহমানের রুবেলের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং কুলাউড়া বাজারের সংঘটিত ঘটনা সমূহের সুরাহা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্য গত ০৭ আগস্ট বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের উপর্যুপরি চাকুর আঘাতে নিহত হন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৪)।

রুবেলের গ্রামের বাড়ি জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি শহরের শ্যামলী রোডে নিজস্ব বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। রুবেল দীর্ঘদিন থেকে শহরের কুসুমবাগ, চৌমুহনা ও শমশেরনগর রোড এলাকায় হার্ডওয়্যার, কাপড় ও মুদি ব্যবসা করে আসছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে