editor

প্রকাশিত: 8:36 AM, August 12, 2025

সিলেটে চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সিলেটে চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেটের সীমান্তে চোরাকারবারি দমনে অভিযান পরিচালনার সময় ইছামতি নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী মোঃ মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার(১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট উদ্ধারকর্মীদের দীর্ঘ প্রয়াসে তার মরদেহ উদ্ধার হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট বিকেল প্রায় ৫টা ১০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় সুপারি বহনকারী একটি চোরাকারবারি নৌকাকে থামানোর চেষ্টা করে বিজিবি টহলদল। এ সময় চোরাকারবারিদের নৌকাটি বিজিবি সদস্যদের নৌকায় ধাক্কা দিলে দুইজন সদস্য নদীতে পড়ে যান। তাদের মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহ স্রোতের মধ্যে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ একযোগে তল্লাশি চালায়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও এ ঘটনায় তথ্য সরবরাহে সহযোগিতা করেন। টানা প্রায় ২৩ ঘণ্টা চেষ্টার পর রবিবার বিকেলে মরদেহ উদ্ধার সম্ভব হয়।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, মাসুম বিল্লাহ কর্তব্যরত অবস্থায় যে সাহসিকতা, সততা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা বর্ডার গার্ড বাংলাদেশের গৌরবের অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ এবং অদম্য চেতনার সৈনিক। তার আত্মত্যাগ আমাদের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করবে সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালনে।

বিজিবি নিহত সিপাহীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী সব সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। মাসুম বিল্লাহকে বিজিবি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে একজন সত্যিকারের সীমান্ত প্রহরী হিসেবে, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন